
সিলেটের জৈন্তাপুরে ফসলি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটে উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বাগেরখাল গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।
এ সময় ওই সরেজমিনে ফসলী জমি থেকে মাটি কাটার প্রমান পাওয়ায় উক্ত কাজে জড়িতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ অনুযায়ী দুই মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অভিযানে উপজেলা (ভূমি) অফিসের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সহযোগীতা করেন।
এনামুল ইসলাম, জৈন্তাপুর প্রতিনিধি 


















