সিলেট ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

‎
‎

‎
‎সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল।
‎
‎বুধবার (৭ জানুয়ারি) সকালে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে শহরের জাতীয় মহিলা সংস্থার হলরুমে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজননে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। নির্বাচন ও গণভোট চলাকালে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা জনগণের আস্থা অর্জনে সহায়ক হয়। একই সঙ্গে অপপ্রচার রোধ ও সত্যনিষ্ঠ তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
‎
‎মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা এবং অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম।
‎
‎সেমিনারের সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস সিলেটের পরিচালক মো. আকিকুর রেজা। সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনকালীন গণমাধ্যমের করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জেলা প্রশাসক

সময় ০৭:১৬:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬