সিলেট ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

টাঙ্গাইল-৭: যাছাই-বাছাইয়ে মির্জাপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩ জন প্রার্থীতা বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মনোনয়নপত্র যাছাই-বাছাই সম্পন্ন হয়েছে।
আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ঋণখেলাপিসহ বিভিন্ন ত্রুটির কারণে অপর তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে মির্জাপুর আসনে যে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ ইবনে আবুল হোসেন এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন। তাদের হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকায় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্য বলে বিবেচিত হয়েছেন।

অন্যদিকে, বিভিন্ন কারণে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন, এটিএম রেজাউল করিম আল রাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রার্থীর মনোনয়ন ঋণ খেলাপি হওয়ার কারণে বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল বা অন্যান্য ত্রুটির কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। খেলাফত মজলিসের আবু তাহের প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং আইনি ত্রুটির কারণে তার মনোনয়নও বাতিল করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল শুনানির পর তাদের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

টাঙ্গাইল-৭: যাছাই-বাছাইয়ে মির্জাপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩ জন প্রার্থীতা বাতিল

সময় ০৩:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬