সিলেট ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎টাঙ্গাইলে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, আপীলের সুযোগ!

‎

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে, জেলার ৪টি সংসদীয় আসনে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ভোটার তালিকায় ত্রুটি এবং হলফনামা সঠিকভাবে পূরণ না করাসহ বিভিন্ন অসংগতির কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।
‎
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মোট ৮টি আসনে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দিয়েছিলেন ৬৫ জন। শুক্রবার দিনব্যাপী যাচাই-বাছাই শেষে চার আসনের ৯ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
‎
যাদের মনোনয়নপত্র বাতিল করা হল তারা হলেন,টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ভোটার তালিকায় ত্রুটি থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
‎টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনোয়ার হোসেন সাগরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) এখানে দুই স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।টাঙ্গাইল-৪ (কালিহাতী) ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন এবং দুই স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞার মনোনয়ন বাতিল করেছে কমিশন।
‎
‎শনিবার (৩ জানুয়ারি) বাকি ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আসনগুলো হলো,টাঙ্গাইল-৫ (সদর), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)।
‎
‎টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তথ্য ও নথিপত্রে অসংগতি থাকায় এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে সংক্ষুব্ধ প্রার্থীরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল বিভাগে আপিল করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎টাঙ্গাইলে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, আপীলের সুযোগ!

সময় ০৫:১৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬