সিলেট ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
News Title :
‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম

‎দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাঞ্জন মালাকারের বিদায় ও আতিকুর রহমানের জন্মদিন পালিত।

‎সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে। বছরের প্রথম দিনে সহকারী স্বাস্থ্য পরিদর্শক নিরাঞ্জন মালাকারের শেষ কর্ম দিবস (বিদায় সংবর্ধনা) এবং স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমানের জন্মদিন উপলক্ষে এক মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সহকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক ব্যতিক্রমধর্মী মিলনমেলায় পরিণত হয়।

‎স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সহ-স্বাস্থ্য পরিদর্শক কাওছার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি ও জন্মদিনের শুভেচ্ছাসিক্ত বক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। বক্তারা নিরাঞ্জন মালাকারের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা এবং আতিকুর রহমানের কর্মদক্ষতার প্রশংসা করেন।

‎অনুষ্ঠানে নিজ নিজ বিভাগ থেকে স্মৃতিচারণ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, নার্সিং ইনচার্জ নমিতা রানী, সিনিয়র স্টাফ নার্স রোকিয়া বেগম, মাহবুবুর রহমান, দেবাশীষ গোস্বামী এবং মিড ওয়াইফ শারমিন শিলা, প্রধান সহকারী সাহারা বেগম, পরিসংখ্যান সহকারী ফারহানা মালেক জয়া, এমটি ডেন্টাল তৌফিকুল হক এবং ফার্মাসিস্ট ফিরোজ আহমদ,স্বাস্থ্য পরিদর্শক সত্যপ্রিয় দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু সালেহ আহমদ এবং বিদায়ী অতিথি নিরাঞ্জন মালাকার নিজে। স্বাস্থ্য সহকারী প্রতিনিধি,রমান আহমদ, সানি দাস, কলি গোস্বামী, শম্পা রানী তালুকদার, নাজনীন বেগম প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, একই দিনে একজনের বিদায় আর অন্যজনের জন্মদিনের এই আয়োজন কর্মস্থলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। শেষে কেক কাটা ও বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন

‎দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাঞ্জন মালাকারের বিদায় ও আতিকুর রহমানের জন্মদিন পালিত।

সময় ০৯:৪২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬