সিলেট ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু

‎

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মারুফ দস্তেগীরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি মো.আব্দুল হাফিজ, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু সহ জুড়ী ও বড়লেখা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি’র মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই মৌলভীবাজার-১ আসনে জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাকে কাজ করার সুযোগ দিন। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন সকলে আমার জন্য দোয়া করবেন।
‎
‎নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে ৫ জন নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। এছাড়াও এদিন দুপুরে মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে জুড়ী শহরের নিজ বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাসির উদ্দিন আহমেদ মিঠু

সময় ১১:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫