
মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট ফেইজ–২ এর অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার ৩২ নং এজহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শেরপুর ফাঁড়ি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে এমদাদ এহসান সুমন (৩৩) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতাকর্মী আকিদুর রহমান সুহান (৩৫) বাদী হয়ে দায়ের করা মামলায় সুমনের নাম ৩২ নং আসামী হিসেবে উল্লেখ ছিল।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মৌলভীবাজার প্রতিনিধি 









