সিলেট ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল’র ‎মনোনয়ন দাখিল

‎
‎
‎

‎
‎হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুরে সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
‎সৈয়দ মোঃ ফয়সল বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। এ দেশে ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা নির্বিশেষে প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
‎
‎তিনি আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ চাই—যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই দেশ গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হলে রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা পাবে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মোঃ হুমায়ুন এবং সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ।
‎
‎জেলা বিএনপির সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন, তারেক রহমানের দেখানো পথেই বাংলাদেশ এগিয়ে যাবে। দেশের মানুষ একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মর্যাদাশীল বাংলাদেশ দেখতে চায়। সেই আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি আরও বলেন, তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও মাথা উঁচু করে দাঁড়াবে।
‎
‎মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল’র ‎মনোনয়ন দাখিল

সময় ০৫:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫