সিলেট ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

বড়লেখায় নিজ ঘরে দুর্বৃত্তদের হামলায়‎ দুই ভাই খুন, অপর একজন আহত।‎

‎
‎মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই সহোদর নিহত হয়েছেন। নিহতদের একজন কুয়েত প্রবাসী এবং অপরজন পেশায় কৃষক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎শনিবার(২৭ ডিসেম্বর)  মাগরিবের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন তাদের বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎নিহতরা হলেন,একই গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন প্রায় ৬ মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন। আহত জমির উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে বলে জানা গেছে।
‎
স্থানীয়রা জানান, কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। হামলাকারীদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎
‎বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

বড়লেখায় নিজ ঘরে দুর্বৃত্তদের হামলায়‎ দুই ভাই খুন, অপর একজন আহত।‎

সময় ১২:২৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫