সিলেট ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‎বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৬শে ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় উপজেলার নূরজাহান শপিং সেন্টারের সম্মুখে এই কর্মসূচির আয়োজন করে খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখা।

‎উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি শুরু হয়।
‎প্রধান বক্তা ও অতিথিবৃন্দের বক্তব্যের পর একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লোকমান আহমদ। তিনি দলের আদর্শ ও লক্ষ্য তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান, সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা শাখা মাওলানা আব্দুল খালিক, এম এম আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, জেলা শাখা।

‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী এবং ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি উবায়দুল হক আবিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎বক্তারা খেলাফত মজলিসের দীর্ঘ ৩৬ বছরের পথচলার গৌরবময় ইতিহাস স্মরণ করেন এবং আগামী দিনে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সময় ১১:৩২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫