সিলেট ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জৈন্তাপুরে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

‎

‎
‎সিলেটের জৈন্তাপুর উপজেলায় নানা আনুষ্ঠানিকতা ও উৎসবের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন গির্জায় প্রার্থনা, কেক কাটা ও প্রীতিভোজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
‎
‎বড়দিন উপলক্ষে প্রতিবছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চকে বর্ণিল সাজে সাজানো হয়। লাল, নীল ও সবুজ এলইডি লাইটের ঝলকানিতে চার্চ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীসহ বিভিন্ন অতিথি ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গির্জা প্রাঙ্গণ।
‎
‎অনুষ্ঠানে চার্চের প্রধান পাস্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত ভক্তদের মাঝে যিশু খ্রিস্টের শান্তির বাণী প্রচার করেন। এরপর সকলে মিলে সম্মিলিত সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের একপর্যায়ে যিশু খ্রিস্টের জন্মদিন ও বড়দিন উপলক্ষে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
‎
‎দুপুর সাড়ে ১২টায় চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
‎বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ উৎসব পালন করেন। জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সিলেট জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ উছমান গনি (পরিদর্শক, তদন্ত) মাইকেল কুমার শর্মা, এলবার্ট

বিশ্বাস ফিলিমন বিশ্বাস, এডু বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমে বলেন, উপজেলার মোট তিনটি চার্চে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে বড়দিনের সকল কর্মসূচি পালিত হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জৈন্তাপুরে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

সময় ০৯:১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫