সিলেট ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

টাঙ্গাইলের রাজনীতিতে বড় চমক: একই পরিবারের দুই হেভিওয়েট নেতা পিন্টু ও টুকুর মনোনয়ন সংগ্রহ

টাঙ্গাইলের রাজনীতিতে বইছে ভিন্ন এক হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন অফিস থেকে আজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন একই পরিবারের দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা হলেন,বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল-২ আসনে আব্দুস সালাম পিন্টু
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর নামে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং ওই আসনে তার ব্যাপক জনসমর্থন রয়েছে। তিনি বিগত সরকারের আমলে দীর্ঘ জেল জুলুমের শিকার হয়েছেন।

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু
অন্যদিকে, টাঙ্গাইল সদর-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রভাবশালী তরুণ নেতা ও সাবেক যুবদল সভাপতি আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

একই পরিবারের দুই ভাইয়ের পৃথক দুটি গুরুত্বপূর্ণ আসন থেকে মনোনয়ন সংগ্রহের বিষয়টি টাঙ্গাইলের সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই দুই প্রার্থীর মনোনয়ন জেলার নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলবে।
মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, পিন্টু ও টুকু— এই দুই নেতার অংশগ্রহণ টাঙ্গাইলে দলীয় অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে তাদের নেতাকর্মীদের দাবী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

টাঙ্গাইলের রাজনীতিতে বড় চমক: একই পরিবারের দুই হেভিওয়েট নেতা পিন্টু ও টুকুর মনোনয়ন সংগ্রহ

সময় ১০:৪৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫