সিলেট ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা 

‎মৌলভীবাজার জেলা বিএনপি,দলীয় বিভেদ ভুলে ঐক্যের বার্তা।

মৌলভীবাজার বিএনপি সবাই একমঞ্চে

‎মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আবেগঘন পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। জেলা, পৌর ও সদর থানা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এক কাতারে এসে দাঁড়ান। দলীয় মান–অভিমান ও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের বার্তা দিয়েছে তারা।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই সভায় অতীতের আন্দোলন–সংগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপথ ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের প্রত্যয়ে মুখর হয়ে ওঠে সভাস্থল।

‎সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন সময়ের দাবি। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করার আহ্বান জানান তিনি।

‎জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য। এই ঐক্য অটুট থাকলে যেকোনো আন্দোলন–সংগ্রাম ও নির্বাচনী লড়াই সফল করা সম্ভব। সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে অগ্রাধিকার দিতে হবে।

‎সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

‎সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাউর রহমান, ফয়সল আহমদ (সাবেক সহসভাপতি), মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী ও বকসী যুবায়ের আহমদ।

‎সদর থানা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ ও সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক। পৌর বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

‎এ ছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারাও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এম মুক্তাদির রাজু ও সদস্য সচিব আহমদ আব্দুল আহাদ, ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক।

‎সভা শেষে নেতারা অতীতের সব বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন। পাশাপাশি আগামী দিনের নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ

‎মৌলভীবাজার জেলা বিএনপি,দলীয় বিভেদ ভুলে ঐক্যের বার্তা।

সময় ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫