সিলেট ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
News Title :
‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার মৌলভীবাজারে নবাগত পুলিশ সুপারের যোগদান হরষপুর পুলিশ ফাঁড়িতে ‘হুমকি’ অভিযোগ মিথ্যা-আলফাজ মহলদারের প্রতিবাদ ‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

‎খেলার মাঠকে কেন্দ্র করে দুই গ্রামের ‎সংঘর্ষ, আহত ২০

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা ও শিবজয়নগর গ্রামের মধ্যে খেলার মাঠকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে শিবজয়নগর গ্রামের কয়েকজন যুবক মাঠে ফুটবল খেলতে গেলে ওই সময় হরিতলা গ্রামের কিছু যুবক সেখানে ক্রিকেট খেলছিল। এ সময় মাঠের মালিকানা দাবি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, শিবজয়নগর গ্রামের কয়েকজন যুবক হরিতলা গ্রামের যুবকদের ওপর চড়াও হয়।

‎পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে নিজ গ্রামে গিয়ে মাইকিং করে লোকজন জড়ো করে পুনরায় এলাকায় আসে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মহাসড়ক পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হন।

‎পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে উভয় পক্ষের মধ্যে সাময়িক সমঝোতা হয়।

‎সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া জানান, যে মাঠকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি শিবজয়নগর গ্রামের মাঠ। কেন হরিতলা গ্রামবাসী বর্তমানে মাঠটি দাবি করছে, সে বিষয়ে তিনি অবগত নন। তবে এ ঘটনার জেরে উভয় গ্রামেই এখনও উত্তেজনা বিরাজ করছে বলে তিনি জানান।

‎অন্যদিকে হরিতলা গ্রামের বাসিন্দা শাহ আলম জানান, শিবজয়নগর গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে খেলার মাঠটি দখলের পায়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ শিবজয়নগর গ্রামের কিছু যুবক মাঠে খেলতে আসে, যাদের উদ্দেশ্য ছিল ঝামেলা সৃষ্টি করা।

‎তিনি অভিযোগ করেন, তারা নিজেরাই সংঘর্ষের সূচনা করে পরে নিজ গ্রামে গিয়ে মাইকিং করে লোকজন এনে হরিতলা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে তাদের গ্রামেরও অনেক লোক আহত হন। তিনি আরও বলেন, এ ধরনের হামলার জন্য তারা প্রস্তুত ছিলেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চট্টগ্রামে শ্বশুরবাড়ির সম্পত্তি বিরোধে হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

‎খেলার মাঠকে কেন্দ্র করে দুই গ্রামের ‎সংঘর্ষ, আহত ২০

সময় ১১:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫