
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ থেকে ৩য় শ্রেণি পরীক্ষায় মেধা তালিকায় ৭ম স্থান অধিকার করেছে সাবিরা আক্তার পপি।
সে উপজেলা সদরের ছিলাপাঞ্জা গ্রামের মোঃ হানু মিয়ার কন্যা।
সূত্রে জানা যায়, ঐ মাদ্রাসা থেকে ২০২৫ এর বোর্ড পরীক্ষায় মোট ২০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছে ১৯জন ও এ পেয়েছে ১জন। তন্মধ্যে সাবিরা আক্তার পপি সম্মিলিত মেধা তালিকায় ৭ম স্থান অর্জন করেছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু জানান, আমি এ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে গর্বিত। পাশাপাশি মেধাবী ছাত্রী সাবিরা ও সম্মানীত শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি।
মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম জানান, এ ঈর্ষণীয় সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকদের প্রতি।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী জাফর আহমদ জানান, মেধাতালিকায় ৭ম স্থান অর্জনকারী শিক্ষার্থীসহ ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আশাকরি তারা ধারাবাহিক সফলতা ধরে রাখতে পারবে।
বানিয়াচং প্রতিনিধি 














