সিলেট ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎মৌলভীবাজারে “ডেভিল হান্ট ফেইজ–২” অভিযানে যুবলীগ–ছাত্রলীগসহ ৭ নেতা-কর্মী গ্রেপ্তার‎

‎মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইজ–২ এর অংশ হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হলেন,আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগ, চন্দন কুর্মী, সহ-সভাপতি, ইসলামপুর ইউনিয়ন যুবলীগ, কমলগঞ্জ। ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, ছাত্রলীগ কর্মী, কুলাউড়া। সমাইল হোসেন রাজন ও অশোক দেববর্মা, আওয়ামী লীগ কর্মী, শ্রীমঙ্গল। রিপন মিয়া, যুবলীগ কর্মী, ফুলতলা ইউনিয়ন, জুড়ী।

‎পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে এলাকায় আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

‎মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয় নয়, অপরাধই হবে বিবেচ্য।

‎তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিদ্যমান মামলার পাশাপাশি অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
‎সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলমান এ অভিযানে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নজরদারিতে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

‎মৌলভীবাজারে “ডেভিল হান্ট ফেইজ–২” অভিযানে যুবলীগ–ছাত্রলীগসহ ৭ নেতা-কর্মী গ্রেপ্তার‎

সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫