
বানিয়াচং মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক শেখ আলমগীরের পিতা শেখ সালেক রহমান (৮৫) আর নেই।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বেলা ২টায় সৈদারটুলা (পাঠানটুলা) জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়।
তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন,
জেলা গণঅধিকার পরিষদের সাধারণ অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান,
বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম,
বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম সভাপতি অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোক্তাদির হাসান সেবুল ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী।
বানিয়াচং প্রতিনিধি। 












