সিলেট ০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

জুড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

‎মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  সূর্যোদয়ের সাথে সাথে জুড়ী শিশু পার্ক শহিদ মিনার সংলগ্ন মাঠে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে জুড়ী শিশু পার্ক শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

‎এ সময় উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর , সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ দিলীপ কান্ত নাথ, জুড়ী থানার ওসি তদন্ত মোঃ জহিরুল হক।

‎এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জুড়ী প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্টান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

‎সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জুড়ী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর। এসময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।

‎মহান বিজয় দিবস উপলক্ষে জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের বিজয় মেলার ফিতা কেটে উদ্বোধন করেন জুড়ী উপজেলা প্রশাসক ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মারুফ দস্তেগীর।

‎এদিকে দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়। দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুড়ীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সময় ১০:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫