সিলেট ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা 

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।‎

‎মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

‎মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় শহীদ বেদীতে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল শহীদ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেগম শামীমা খন্দকার, জেলা সিভিল সার্জন, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল, পৌরসভা, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

‎এছাড়াও মৌলভীবাজার প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় নাগরিক কমিটি, শরীরচর্চা সোসাইটি, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার আইনজীবী সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইম্পিরিয়াল কলেজ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, মৌলভীবাজার বিআরটিএসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও আধা-সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে।

‎মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।
‎এদিকে মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

‎কুচকাওয়াজে মৌলভীবাজার জেলা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী দলসমূহের অভিবাদন গ্রহণ করেন।

‎কুচকাওয়াজ শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মৌলভীবাজার জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।‎

সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫