সিলেট ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎মৌলভীবাজারে ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসনের

‎মৌলভীবাজারে জেলা প্রশাসকের নাম, ছবি ও পদবি অপব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও মোবাইল নম্বরের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে, এমন তথ্য পাওয়ার পর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

‎রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসক কিংবা জেলা প্রশাসন কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত কোনো মোবাইল নম্বর ব্যবহার করে অর্থ, অনুদান, সহায়তা বা অন্য কোনো বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হয় না। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে এ ধরনের যোগাযোগের কোনো সুযোগ নেই।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি জেলা প্রশাসকের পরিচয়ে ফোনকল, খুদে বার্তা বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো সহায়তার অনুরোধ পেয়ে থাকেন, তাহলে তা সম্পূর্ণভাবে ভুয়া ও প্রতারণামূলক হিসেবে বিবেচনা করতে হবে।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের ফোনকল, বার্তা বা অনলাইন যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

‎কেউ যদি ইতোমধ্যে এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে নিকটস্থ থানায় অবহিত করার পাশাপাশি জেলা প্রশাসন, মৌলভীবাজারে লিখিতভাবে জানানোর আহ্বান জানানো হয়।

‎প্রতারণা প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎মৌলভীবাজারে ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসনের

সময় ০৩:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫