সিলেট ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার

ওমান প্রতিনিধিদলের বানিয়াচং শুভাগমন ‎মুগ্ধতা প্রকাশ করলেন ৪ বিশিষ্ট নাগরিক‎

‎পৃথিবীর মহাগ্রাম’ হিসেবে খ্যাত হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিদর্শন করেছেন ওমানের চার বিশিষ্ট নাগরিক। স্থানীয়দের উষ্ণ অভ্যর্থনা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তারা মুগ্ধতা প্রকাশ করেছেন।

‎বানিয়াচংয়ের সন্তান, ওমান প্রবাসী মোঃ তফুর মিয়া এবং আব্দুস শহীদ-এর ব্যক্তিগত আমন্ত্রণে এই চারজন অতিথি বাংলাদেশে আসেন। প্রতিনিধি দলে ছিলেন সাঈদ হেলাল ফারসী, নাসের সুলাইমান সাঈদ আল মামর, আলী সেলিম আলী আল ফারসী এবং সুলতান সাইফ সুলাইমান আলী ফারসী।

‎গত ১০ই ডিসেম্বর তারা বানিয়াচং সদরের কুতুব খানী গ্রামে পৌঁছালে সেখানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিদেশি অতিথিদের একনজর দেখার জন্য স্থানীয় শত শত মানুষ ভিড় জমান। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
‎গ্রাম ঘুরে দেখেন এবং মানুষের ভালবাসায় তার অভিভূত। মানুষের ভালবাসা পেয়ে ওমানের এই নাগরিকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।  বানিয়াচংয়ের নয়নাভিরাম সৌন্দর্য এবং মানুষের অসাধারণ আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথা জানান তারা।
‎অতিথিরা তাদের ভাষায় বলেন, এখানকার মানুষের ভালোবাসা আমাদের হৃদয় স্পর্শ করেছে। তারা বানিয়াচংয়ের আতিথেয়তায় অভিভূত এবং ভবিষ্যতে আবারও এই মহাগ্রাম পরিদর্শনে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

ওমান প্রতিনিধিদলের বানিয়াচং শুভাগমন ‎মুগ্ধতা প্রকাশ করলেন ৪ বিশিষ্ট নাগরিক‎

সময় ০৭:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫