সিলেট ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল‎

কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে আছে সমর্থকরা

‎
‎টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি কর্তৃক ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল ও বিক্ষোভ করেছে দলটির মনোনয়নপ্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকেরা।
‎
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কফিন মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ করেন।
‎
‎মিছিল চলাকালে নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সদর আসনের সাধারণ ভোটারদের প্রত্যাশা এবং মতকে উপেক্ষা করে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
‎বিক্ষোভকারীরা ‘সদরের যোগ্য ও ত্যাগী নেতা’ হিসেবে পরিচিত অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দ্রুত মনোনয়ন প্রদানের দাবি জানান।
‎
‎বিক্ষোভরত নেতাকর্মীরা আরও জানান, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা, আন্দোলন-
‎সংগ্রামে সম্পৃক্ততা এবং স্থানীয়ভাবে ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে ফরহাদ ইকবালই এই আসনের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
‎
‎নেতাকর্মীরা দ্রুত এই বিষয়টি পুনর্বিবেচনা করে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন বাতিলের দাবিতে কফিন মিছিল‎

সময় ১০:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫