সিলেট ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

‎
‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
‎
‎উৎসব আয়োজকরা জানান, আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হারমোনি ফেস্টিভ্যাল। দেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে খাসিয়া, গারো, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, ভূঁইয়া, বাড়াইক, কন্দ, রাজবল্বব, খাড়িয়া, রিকিয়াসন, বুনারজি, ভুমিজসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশ নেবে। উৎসবে প্রদর্শিত হবে প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, নৃত্য, পোশাক ও সংস্কৃতি।
‎
‎উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ‘ডিয়া কেরছা’ ও মালা পরে নৃত্য পরিবেশনা, তীর-ধনুক প্রতিযোগিতা, তৈলাক্ত বাঁশে ওঠা (কিউ থেনেং), এবং ‘সীয়াট বাটু’ গুলতি খেলা।
‎ত্রিপুরা সম্প্রদায়ের কাথারক, বেসু ও জুম নৃত্য, গারোদের আমোয়দেব, গ্রীক্কা নাচ, চাওয়ারী সিক্কা ও মান্দি নাচ উৎসবের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে।
‎
‎এ ছাড়া মণিপুরি সম্প্রদায়ের বিখ্যাত রাসলীলা, পুং চালোম (ঢোল নৃত্য) এবং সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যও উৎসবের মঞ্চে পরিবেশিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
‎
‎আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি ও বৈচিত্র্যের সম্মিলিত প্রদর্শনী হিসেবে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শ্রীমঙ্গলে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সময় ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫