সিলেট ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎চুনারুঘাট–মাধবপুরে শাপলা-কলি প্রতীকে নির্বাচন করবেন এনসিপি নেতা নাহিদ উদ্দিন তারেক

‎
‎হবিগঞ্জ-৪(চুনারুঘাট–মাধবপুর) আসনে শাপলা-কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী হবিগঞ্জ জেলা (এনসিপি) জনাব নাহিদ উদ্দিন তারেক। জুলাইয়ের গণ–অভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণে তিনি তরুণদের মধ্যেও পরিচিত মুখ হিসেবে উঠে আসেন।
‎
‎স্থানীয় পর্যায়ে কথা বলে জানা যায়, নাহিদ উদ্দিন তারেক ধীরে ধীরে এলাকাবাসীর কাছে তাঁর শান্ত স্বভাব, দায়িত্বশীলতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে পরিচিতি পেয়েছেন। জনসাধারণের মতে, তিনি সামাজিক সমস্যাগুলো উপলব্ধি করেন এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন—যা তাকে তরুণ ভোটারদের কাছেও আকর্ষণীয় করে তুলেছে।
‎
‎চুনারুঘাট–মাধবপুর এলাকার শ্রমজীবী মানুষেরা জানান, এলাকার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের সুযোগ বাড়ানোর বিষয়ে তারেকের পরিকল্পনা তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
‎
‎স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, শাপলা-কলি প্রতীকের প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ আসন্ন নির্বাচনে একটি নতুন রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি করতে পারে। তারা মনে করেন, তরুণ নেতৃত্ব হিসেবে তারেকের পরিচ্ছন্ন ভাবমূর্তি এলাকায় নতুন আলোচনার জন্ম দেবে।
‎
‎ব্যক্তিগত জীবনে নাহিদ উদ্দিন তারেক ঢাকা কলেজ থেকে ইতিহাস বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত। তাঁর পিতা মো. দুলাল ভুইয়া পাঁচবারের সাবেক ইউপি সদস্য এবং মাতা মোছাঃ রাহেনা আক্তার। তিন ভাই–বোনের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎চুনারুঘাট–মাধবপুরে শাপলা-কলি প্রতীকে নির্বাচন করবেন এনসিপি নেতা নাহিদ উদ্দিন তারেক

সময় ১০:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫