সিলেট ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান ‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎মাধবপুরের শাহপুরে রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ ‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা ‎টাঙ্গাইলে নদী উদ্ধার প্রকল্প নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

বানিয়াচংয়ে সাধারণ শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত!

‎হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ ছাত্র শাহরিয়ার খান নাফিজের উপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজের সামনের সড়কে সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্র শরীফ রহমান, অপু মিয়া, আদিয়াত হোসেন, আব্দুল হক মাহিন, ইমরান হোসেন, সজীব হাসান, সৌরভ আহমেদ, মোহাম্মদ আকিব রহমান, মাজহারুল ইসলাম রাফাত। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জনাব আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক সিয়াম মজুমদার ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লামিম।

‎বক্তারা অবিলম্বে হামলাকারী বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলী, ইশতিয়াক হাসান সাইমুম, সাব্বির রহমানসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, ভবিষ্যতে কোনো ছাত্র সংগঠন যেনো সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীরা সাহস না পায়, সেজন্য হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎উল্লেখ্য, গত ৬ নভেম্বর হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জিল্লুর রহমান আযমী বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে নির্বাচনী বক্তব্য দেন। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ ছাত্র শাহরিয়ার খান নাফিজও ফেসবুকে লাইভ বক্তব্য দিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান এবং সব রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীদেরকে শ্রেণিকক্ষে এধরণের কর্মকান্ড না করার আহবান জানান।

‎একারণে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠে।

‎সর্বশেষ গত ৮ ডিসেম্বর বানিয়াচং পুরাতন পশু হাসপাতালের পাশে নন্দীপাড়া সড়কে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলীর নেতৃত্বে ইশতিয়াক হাসান সাইমুম, সাব্বির রহমানসহ একদল শিবিরকর্মী প্রতিবাদী সাধারণ শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে বলে অভিযোগ পাওয়া যায়। এব্যাপারে ঘটনার দিনই নাফিজের পিতা বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

‎অন্যদিকে শিবিরের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্র শিবিরের সভাপতি আলী আহমদ জানান, কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সাধারণ ছাত্রের নাম দিয়ে আমাদের বিরুদ্ধে একটি তথাকথিত মানব বন্ধন করেছে, যা অত্র কলেজের সাধারণ ছাত্রগন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

‎আমরা ছাত্রলীগকর্মী শাহরিয়ার খান নাফিজ ও তার কথিত মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ পূর্বেই আমরা বলে দিয়েছি যে উক্ত ঘটনার সাথে আমাদের সাংগঠন ও আমার ব্যক্তিগত কোন সম্পৃক্ততা নাই। তিনি আরও বলেন, আমাদের জড়িয়ে সংবাদ প্রকাশ করায়, আমরা স্থানীয় পত্রিকায় লিখিত প্রতিবাদ জানিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

বানিয়াচংয়ে সাধারণ শিক্ষার্থীর উপর শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত!

সময় ০৪:৫১:০২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫