সিলেট ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সম্মিলিত প্রয়াসের আহ্বান

ছবি- মধুপুর সময় নিউজের সৌজন্যে।

‎

‎
‎টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যথাযোগ্য গুরুত্ব ও মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫। দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নঈম উদ্দিন এবং অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল।
‎উপজেলা একাডেমিক সুপারভাইজার মহি উদ্দিন আহমাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মধুপুরের সভাপতি আব্দুল মজিদ।
‎
‎সভাপতির বক্তব্যে দুপ্রক সভাপতি আব্দুল মজিদ বলেন,দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। প্রশাসন, জনগণ এবং তরুণ প্রজন্ম সচেতন হলে দুর্নীতি রোধ করা সম্ভব। তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
‎
‎আলোচনা সভা ছাড়াও দিবসটি উপলক্ষে শপথ পাঠ ও অন্যান্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন।
‎
‎উপস্থিত বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সম্মিলিত প্রয়াসের আহ্বান

সময় ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫