সিলেট ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

‎

‎
‎”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’)” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ-এর উদ্যোগে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎সকালে সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

‎
‎পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম, দুদক সমন্বিত জেলা কার্যালয় মৌলভীবাজার-হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ অনেকে।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,জেল সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎
‎আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন,
‎দুর্নীতি প্রতিটি সমাজ ও দেশের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। সর্বস্তরে সামাজিক সচেতনতা বাড়াতে পারলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

সময় ০৭:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫