সিলেট ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
News Title :
‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান ‎সিলেটের গোয়াইনঘাটে ২৬ বোতল ইসকফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার‎ ‎মাধবপুরের শাহপুরে রাস্তা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪ ‎মাধবপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা ‎টাঙ্গাইলে নদী উদ্ধার প্রকল্প নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে হুমকি ও অপপ্রচার ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা। সিলেটে গোয়াইনঘাটে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি ফরিদ মিয়া র‍্যাবের হাতে গ্রেফতার দক্ষিণ সুরমায় ৫ লক্ষ টাকার ভারতীয় ফুসকাসহ গ্রেফতার ২, কাভার্ডভ্যান জব্দ ‎ধনবাড়ীতে গাঁজার গাছসহ নারী গ্রেফতার,‎ স্বামী পলাতক! ‎​মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতি পণ্ড: সর্দার রুবেলসহ গ্রেফতার ৩, অস্ত্র ও গুলি উদ্ধার

‎আজমিরীগঞ্জে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও আহত শতাধিক!

‎হবিগঞ্জেরআজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র বিএনপি’র দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা, হামলা,ভাঙচুর, লুটপাট ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
‎৯ ডিসেম্বর (মঙ্গলবার)সকাল ৭টায় দু’পক্ষের লোকজনের মধ্যে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামের একজন নিহত ও উভয় পক্ষের শতাধিক লোকজন আহত হয়েছেন।
‎পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎নিহত রাসেল মিয়া (৪৫)কাকাইলছেও কুমেদপুর এলাকার সুজাত মিয়ার ছেলে। এদিকে আহতরা হলেন, রাব্বি মিয়া (১৮) ছাব্বির (২১) ইন্তাজ আলী (১৬) সেলিম (২৫) বাবলু (৩৫) জিয়াউর (৫০) তকদির (২৮) আলতু মিয়া(১৮) রায়হান(২৮) আশরাফ উদ্দিন(২৪) মাসুম (২৬) জীবন (২৮) ও আমেনা খাতুন (২৫)। তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়,কিশোরগঞ্জের ইটনা–মিঠামইন আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি পক্ষের লোকজনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধ চলে আসছিল।

এই আসনে এডভোকেট ফজলুর রহমান মনোনয়ন পাওয়ার পর থেকে তার সমর্থক কাকাইলছেও গ্রামের বিএনপি নেতা হান্নান মিয়া ফেসবুকে সক্রিয় প্রচারণা চালাচ্ছিলেন। অন্যদিকে একই আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি ও বিএনপি নেতা রহিম মোল্লার সমর্থকরা এতে অসন্তুষ্ট ছিলেন।

গতকাল বিকেল ৫টার দিকে হান্নান মিয়া সওদাগর পরিবারের মৃত এক সদস্যকে নিয়ে আক্রমণাত্মক ও অবমাননাকর স্ট্যাটাস দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি হান্নান মিয়ার কাছে জানতে চাইলে বিএনপি নেতা আল কোরআন সওদাগরের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

‎অভিযোগ রয়েছে,গতকাল সোমবার রাতে উভয়ের তর্কাতর্কির এক পর্যায়ে বিএনপি নেতা হান্নান মিয়ার অনুসারীরা আল কোরআন সওদাগরের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় দোকানের ফ্রিজ,সাইকেল,
‎বিভিন্ন মডেলের মোবাইল ফোন,আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী নষ্ট ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি কুহিন সওদাগর নামে আরেক বিএনপি নেতার ব্যবসায়ীক প্রতিষ্ঠান দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটায় হান্নান মিয়ার অনুসারীরা।

‎অন্যদিকে হান্নান মিয়ার পক্ষের লোক বাবুল মিয়া দাবি করেন, সওদাগর পরিবারের লোকজনই আগে তাদের ফার্নিচারের দোকানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিচার চান।

‎এই ঘটনায় আল কোরআন সওদাগর জানান, হান্নান মিয়া মৃত বাবাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনাটি জানতে গেলে তিনি হামলার শিকার হন।

‎এনিয়ে গতকাল রাতে তাদের উপর হামলা চালিয়ে তার দোকান ঘরটিও ভাংচুর করে লুটপাট করে সবকিছু নিয়ে যায় তারা। এই সূত্রের জের ধরে আজ ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৭টার দিকে  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এবং উভয় পক্ষ প্রায় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ করেন। এসময় রাসেল মিয়া নামের ১ জন নিহত ও শতাধিক লোকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়।

‎এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, ফেইসবুক পোস্ট কে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষ হয় এবং ১জনকে আহত অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও দু’পক্ষের অনেক লোকজন আহত হয়েছেন।

‎ওসি আরও জানান,নিহত রাসেল মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি!
‎এলাকায় যাতে আর কোন অঘটন না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ওসমানীনগরে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি সাকিব গ্রেফতার; র‍্যাবের ঝটিকা অভিযান

‎আজমিরীগঞ্জে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও আহত শতাধিক!

সময় ০৪:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫