সিলেট ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন অন্ধ প্রতিবন্ধী তাহেরা খাতুন‎

‎হবিগঞ্জের মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের ১০৩ তম মানবিক প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার শাহজাহজনপুর ইউপির এক্তিয়ারপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অসহায় অন্ধ দৃষ্টি–প্রতিবন্ধী তাহেরা খাতুনের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

‎স্বচ্ছতা গ্রুপের সদস্য কাজী মোস্তাক আহমেদের প্রস্তাবে মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের এই অসহায় বিধবা মহিলাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহেরা খাতুন অত্যন্ত কষ্টে বাবার বাড়িতে দিনযাপন করছিলেন। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি জানার পর স্বচ্ছতা গ্রুপ তার পাশে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি সফিকুল ইসলাম ডালিম।
‎তিনি তাঁর গঠনমূলক বক্তব্যে বলেন,মানবিকতার প্রকৃত শক্তি হলো মানুষের পাশে মানুষের দাঁড়ানো। স্বচ্ছতা গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই আমরা চেষ্টা করছি সমাজের অসহায় মানুষদের মুখে একটু স্বস্তির হাসি ফোটাতে। আজ তাহেরা বোনের হাতে আমাদের ক্ষুদ্র সহায়তা তুলে দিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, মানুষের প্রতি ভালোবাসা—এটাই আমাদের মূল লক্ষ্য।

‎তিনি আরও বলেন, স্বচ্ছতা গ্রুপ ব্যক্তিস্বার্থ নয়, সমাজসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের কল্যাণে আরও ব্যাপক পরিসরে কাজ করতে চাই।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্রুপের সদস্য হাজী রাসেল আহমেদ, কাজী মোস্তাক আহমেদ, রোকন আহমেদ, মশিউর রহমান মামুন, সাব্বির হোসেন সাগর, এনামুল ইসলাম, মেহদী হাসান উজ্জ্বল।

‎এছাড়াও উপস্থিত ছিলেন আন্দিউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল শিবলী, সাংবাদিক ফরাস উদ্দিন, ব্যবসায়ী শাহজাহান মিয়া, সোয়াব মিয়া, সানু মিয়া, তাসবীর আসোয়াদ রিজভীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সংগঠনের কার্যক্রম ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সদস্যদের অর্থায়নে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তাদের মানবিক কর্মকাণ্ড আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের আর্থিক সহায়তা পেলেন অন্ধ প্রতিবন্ধী তাহেরা খাতুন‎

সময় ০৮:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫