সিলেট ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
‎হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জের সড়ক..

পাথরবাহী ট্রাকে ধ্বসে পড়েছে রত্না ব্রীজের ডেক-প্লেইট: জেলা সদরের সাথে  যোগাযোগ বিচ্ছিন্ন! মেরামত কাজ চলছে

‎ হবিগঞ্জ–বানিয়াচং সড়কের রত্না ব্রিজের বেশ কয়েকটি ডেক-প্লেইট ধ্বসে পড়েছে। পাথরবাহী ট্রাকের অতিরিক্ত ওজনে এমন দূর্ঘটনা ঘটে।
‎আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জেলা সদরের সাথে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তার দুই পাশে আটকা পড়ে আছে শতাধিক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা যাত্রী, কর্মজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন তীব্র দুর্ভোগে। বড় ধরণের সমস্যা সৃষ্টি হয় নিত্যপণ্যবাহী ট্রাক ও রোগী পরিবহনে। বিকল্প পথে গন্তব্যে যেতে সাধারণ মানুষকে গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা, হচ্ছে সময়ের অপচয়।
‎
‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রীজটির বেহাল দশা থাকলেও কর্তৃপক্ষ মেরামত বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তাদের দাবি, ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলই এ বিপর্যয়ের জন্য দায়ী। 
‎
‎এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক উদ্ধারের কাজ শুরু করেছেন। সড়ক বিভাগের উপ-
‎সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক জানান, আজকের মধ্যেই ব্রীজটি যান চলাচলের উপযোগী করার জন্য দ্রুত মেরামত সম্পন্ন করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জের সড়ক..

পাথরবাহী ট্রাকে ধ্বসে পড়েছে রত্না ব্রীজের ডেক-প্লেইট: জেলা সদরের সাথে  যোগাযোগ বিচ্ছিন্ন! মেরামত কাজ চলছে

সময় ০৩:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫