সিলেট ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ‎মাধবপুরে সালিশ বৈঠকে ভিডিও ধারণ নিয়ে  সংঘর্ষ, আহত ৩০ বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব
সেনা হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে

‎মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুটি গ্রামের লোকজনের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎খবর পেয়ে শাহজীবাজার সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি মাধবপুর থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে কাজ করে।

‎রোববার (৩০ নভেম্বর) বিকেলে নোয়াপাড়া বাজারে ইটাখোলা, মুড়াপাড়া ও বেঙ্গাডোবা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এর আগে শনিবার রাতে মুড়াপাড়া গ্রামের বকুল মেম্বারের এক ভাতিজার সঙ্গে পার্শ্ববর্তী বেঙ্গাডোবা গ্রামের নুর মিয়া সরদারের এক স্বজনের তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই রোববার শত শত লোকজন লাঠিসোঁটা নিয়ে বাজারে জড়ো হয়।

‎অল্প সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া–পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, যা কয়েক ঘণ্টা স্থায়ী হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

‎মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, এখন পর্যন্ত ৫ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। স্থানীয় একটি সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি থাকায় অনেক আহতকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

‎সংঘর্ষের সময় নোয়াপাড়া বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। কয়েকটি দোকানে হামলার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

‎খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনাসদস্যরা পৌঁছালে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

‎ওসি সহিদ উল্যা জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে নোয়াপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দিরাই’র মিতা হত্যা মামলার নারী আসামী সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার

সেনা হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে

‎মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সময় ০৯:১৪:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫