সিলেট ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎মাধবপুরে বিএনপির শক্তি প্রদর্শন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সর্বস্তরের প্রার্থনা‎

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। মাঠে নেমেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু কোনো শক্তিই জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।

‎মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে চৌমুহনী বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন। দিনভর নেতাকর্মীদের ঢল নামায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

‎বিএনপির ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে ফয়সল বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের সংস্কার, মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি দমন এসবই আমাদের শাসন ব্যবস্থার মূল অঙ্গীকার।

‎তিনি জানান, জনগণকে সম্পৃক্ত করে নতুন রাজনৈতিক কাঠামো গড়তে চায় বিএনপি।
‎ফয়সল বলেন, ১৭ বছর ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে নিজের ভোট নিজেকে দিতে হবে।

‎আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপতৎপরতা চলছে দাবি তুলে ফয়সল বলেন, বিএনপিকে দুর্বল করতে নানা অপচেষ্টা হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র জনগণই নস্যাৎ করে দেবে।

‎তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের সামগ্রিক উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি, প্রশাসনিক স্বচ্ছতা ও মানবাধিকার রক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে।

‎মাধবপুর–চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন,আসুন ভেদাভেদ ভুলে উন্নয়নের রাজনীতিতে ফিরি। বেকারত্ব দূর করতে হবে, নারীদের আরও ক্ষমতায়ন করতে হবে, চা-বাগানের শ্রমিকদের জীবনমান নিশ্চিত করতে হবে। চা শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন,ধানের শীষে ভোট দিন আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।

‎সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান বলেন,
‎বিএনপিকে মাঠে শক্তিশালী করতে হলে ঐক্যই বড় শক্তি। জনগণের আস্থা ফেরাতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

‎সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

‎সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীদের আবেগঘন অংশগ্রহণে পুরো মাঠজুড়ে শান্ত–তীব্র প্রার্থনার পরিবেশ তৈরি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎মাধবপুরে বিএনপির শক্তি প্রদর্শন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সর্বস্তরের প্রার্থনা‎

সময় ১০:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫