সিলেট ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎ লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। ‎গোপালপুরে মজলুমের কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎মৌলভীবাজারে ডিবি ও শেরপুর পুলিশের পৃথক অভিযান ৪৫ বোতল বিদেশি মদ, গাজাসহ আটক ৬ জোনাল সেটেলমেন্ট অফিসে বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ। দক্ষিণ সুরমার লালাবাজারে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য কে গ্রেফতার করল র‍্যাব।‎ গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান

‎সুশাসন ও সেবায় জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার নবাগত জেলা প্রশাসকের

‎মৌলভীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
‎রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই।

‎সভায় সাংবাদিকরা তাকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। বিশেষ করে শহরের তীব্র যানজট, পর্যটন সম্ভাবনা, মাদকের বাড়াবাড়ি, কিশোর অপরাধ, চুরি–ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি পরিস্থিতি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

‎মতামত শোনার পর জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, মৌলভীবাজারের মানুষের জন্য দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।
‎দাপ্তরিক সেবায় যেন কেউ হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব নিয়ে মৌলভীবাজারে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই প্রশাসনের সার্থকতা প্রমাণিত হবে। জেলা প্রশাসন স্বচ্ছতা, সমন্বয় ও নাগরিক সেবার উন্নয়নে কাজ করবে।

‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিদায় ও বরণ: সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-এর মতবিনিময়‎

‎সুশাসন ও সেবায় জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার নবাগত জেলা প্রশাসকের

সময় ০৮:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫