সিলেট ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আওয়ালীগ–বিএনপি, এলাকায় শান্তির বার্তা

‎

‎

‎

‎হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মাদক বিরোধী শিক্ষার্থী সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে ।

‎

‎রোববার (১৬ নভেম্বর) মাদকবিরোধী শিক্ষার্থী সচেতনতা কর্মসূচিকে কেন্দ্র করে একই মঞ্চে বসেন আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বার্থে এমন ঐক্য দেখে বিস্মিত ও আশাবাদী স্থানীয়রা।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া ও যুব বিষয়ক সম্পাদক মোহন মিয়া। প্রধান অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ দলটির আরও বেশ কয়েকজন নেতা।

‎

‎রাজনৈতিকভাবে বিপরীত মতাদর্শের দুই শিবিরের নেতাদের পাশাপাশি পুলিশের উপস্থিতি—সব মিলিয়ে দীর্ঘদিন পর এমন একটি ব্যতিক্রমী সমাবেশ দেখলো মাধবপুরবাসী। স্থানীয়দের অভিমত, দলীয় অবস্থান নয়, জনস্বার্থ ও সমাজকে মাদকমুক্ত করার যৌথ অঙ্গীকারই এ অনুষ্ঠানের মূল বার্তা।

‎

‎অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা বলছেন, মোহন মিয়া সবসময় প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার স্বার্থে বিভিন্ন পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছেন।

‎তবে বিএনপির বেশ কয়েকজন নেতা এ বিষয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।

‎

‎মোহন মিয়া বলেন, পরিস্থিতির প্রয়োজনেই একসময় দল করেছিলাম। এখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।

‎

‎সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের এই মাদকবিরোধী কর্মসূচিতে আ.লীগ–বিএনপি ও পুলিশের এমন যৌথ উপস্থিতি এলাকায় শান্তি ও সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করবে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আওয়ালীগ–বিএনপি, এলাকায় শান্তির বার্তা

সময় ০৭:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫