সিলেট ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জকিগঞ্জে সাংবাদিক লিমনের বাগানে শীতকালীন সবজির নজরকাড়া সফলতা

‎
‎
‎সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গদাধর গ্রামে কুশিয়ারা নদীর চরজুড়ে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। স্থানীয় সাংবাদিক লিমন তালুকদারের উদ্যোগে গড়ে ওঠা সবজি বাগানে ইতিমধ্যে শিম, বেগুন, বরবটি, ঢেঁড়সসহ নানা ধরনের সবজি চাষ করে তিনি সফলতা অর্জন করেছেন।

‎
‎শনিবার (১৫ নভেম্বর) বিকালে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বাগানটি পরিদর্শন করেন। তারা বাগানের সার্বিক অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এমন উদ্যোগ শুধু ব্যক্তি নয়, গোটা এলাকার কৃষি উন্নয়নের দৃষ্টান্ত হতে পারে।
‎
‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, নির্বাহী সদস্য সাইফুর রহমান, সদস্য উবেদুল্লাহ তালুকদার ও কয়েছ আহমেদ চৌধুরী।
‎
‎সাংবাদিক লিমন তালুকদার বলেন, মাটি খুবই উর্বর হওয়ায় ফলন ভালো হয়। তবে প্রতিদিন নিজ খরচে সেচ দিতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। নদী থেকে হাতবোমা বা মেশিনে পানি তুলতে বেশ সময় ও শ্রম ব্যয় হয়।
‎
‎তিনি জানান, বীরশ্রী ইউনিয়নে এখনো কৃষি অফিস থেকে কোনো সেচ মেশিন বরাদ্দ দেওয়া হয়নি। অথচ অন্যান্য ইউনিয়নে মেশিন দেওয়া হয়েছে।
‎
‎প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সরকারি সহায়তা ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে গদাধরসহ আশপাশের চরাঞ্চলকে সবজি উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলা সম্ভব।
‎তারা দ্রুত সেচ মেশিন বরাদ্দের দাবি জানিয়ে জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের দৃষ্টি আকর্ষণ করেন। 
‎
‎এলাকার সচেতন মহল মনে করছেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের সহযোগিতা পেলে চরাঞ্চলের এমন উদ্যোগ জকিগঞ্জের কৃষি অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জকিগঞ্জে সাংবাদিক লিমনের বাগানে শীতকালীন সবজির নজরকাড়া সফলতা

সময় ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫