সিলেট ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎বরিশালের স্কুলছাত্রী বড়লেখা থেকে উদ্ধার : আটক ১

‎মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় জাহিদুল ইসলাম (২৩) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ভোলা সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

‎র‌্যাব জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‌্যাব-৮ (বরিশাল)–এর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

‎সংস্থাটি জানায়, বরিশালের বাবুগঞ্জ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রস্তাব দেওয়া ও উত্ত্যক্ত করছিল অভিযুক্ত জাহিদুল। বিষয়টি ভিকটিমের পরিবার জানার পর তাকে সতর্ক করা হলেও উত্ত্যক্ত করা বন্ধ হয়নি।

‎পরিবারের অভিযোগ, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে কয়েকজন সহযোগীসহ ছাত্রীটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নিয়ে যায় জাহিদুল। এরপর ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশালের বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

‎মামলার পর র‌্যাব ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে বড়লেখা পৌরসভায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং সন্দেহভাজন জাহিদুল ইসলামকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

‎র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎বরিশালের স্কুলছাত্রী বড়লেখা থেকে উদ্ধার : আটক ১

সময় ০২:৪৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫