সিলেট ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জুড়ীতে নবপল্লব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত‎

‎

‎
‎মৌলভীবাজার জেলার জুড়ীতে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে নবপল্লব প্রকল্পের “প্রকল্প অবহিতকরণ’ সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। এসময় পশ্চিম জুড়ী ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ,  ইউনিয়নে কর্মরত কর্মকর্তাগন, নবপল্লব প্রকল্পের ও কনসোটিয়াম সহযোগী সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
‎
‎সিএনআরএস নবপল্লব প্রকল্পের মনিটরিং অফিসার মো: আশরাফুল ইসলাম জানান- নবপল্লব প্রকল্প এফসিডিও দাতা সংস্থা দ্বারা পরিচালিত একটি প্রকল্প। এ প্রকল্পটি জুড়ী উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী, জায়ফরনগর ও সাগরনাল এই ৪ টি ইউনিয়নে কাজ করবে। সভায় উপস্থিত সকলের কাছে নবপল্লব প্রকল্পের   কার্যক্রম বাস্তবায়নের জন্য সহযোগীতা কামনা করেন তিনি।
‎
‎কেয়ার বাংলাদেশ প্রতিনিধি নাজমুল হাসান প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন। প্রকল্প কার্যক্রম উপস্থাপন শেষে ইউপি সদস্য ও সরকারী প্রতিনিধিগন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন।
‎
‎পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম নবপল্লব প্রকল্প বাস্তবায়নে সর্বাত্বক সহযোগীতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জুড়ীতে নবপল্লব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত‎

সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫