সিলেট ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার

‎জুড়ীতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

‎মৌলভীবাজার জেলার জুড়ীতে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য কর্মসুচীর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়।

‎পরে আলোচনা সভা শেষে কৃষ্ণনগর এলাকায় এনসিডি ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষদের মাঝে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ, ওজন ও উচ্চতা মাপা এবং চক্ষু পরীক্ষা করা হয়। এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর এরিয়া ম্যানেজার অশোক কুমার সাহা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর সংগঠক শামসুন্নাহার, রঞ্জু রাজভর সহ অনেকেই।

‎ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এমন এক রোগ যা স্বাস্থ্য শিক্ষাই এর প্রধান চিকিৎসা। যথাযথ স্বাস্থ্য শিক্ষা পেলে যে কোন ডায়াবেটিস রোগী চিকিৎসকের ওপর নির্ভর না হয়েও দীর্ঘদিন ভালভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে। শতকরা ৭০ ভাগ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। ইচ্ছে থাকলেই তা প্রতিরোধ সম্ভব। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও মহামারী আকারে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে। এখন মানুষের মধ্যে ডায়াবেটিসের ওপর সচেতনতা বাড়াতে হবে। 

‎ডায়াবেটিস যে হারে বাড়ছে তাতে আমাদের এখনই এ রোগ প্রতিরোধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। আর যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সচেতন করে তুলতে হবে। যাতে তারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে সুস্থ, স্বাভাবিক ও কর্মঠ জীবনযাপন করতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের

‎জুড়ীতে ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

সময় ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫