সিলেট ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন

‎মাধবপুরে মবের শিকার এশিয়ান টিভির সাংবাদিক জয়!

সাংবাদিক আজিজুর রহমান জয়। (ফাইল ছবি)

‎হবিগঞ্জের মাধবপুরে উত্তেজিত জনতার (মবের) হামলার শিকার হয়েছেন এশিয়ান টিভির মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজিজুর রহমান জয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মাধবপুর বাজার এলাকায় কিছু শিক্ষার্থী আকস্মিকভাবে জয়কে ঘিরে ফেলে এবং বঙ্গবন্ধু পরিষদের নেতা হওয়ার অভিযোগ তাকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে জয়কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ এ বিষয়ে মাধবপুর থানার ওসি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

‎এ ঘটনায় মাধবপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

‎সাংবাদিক জয়ের স্ত্রী, সাবেক ভাইস চেয়ারম্যান ও এনসিপির মাধবপুর উপজেলা আহ্বায়ক আসমা আক্তার চৌধুরী বলেন,আমার স্বামীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। একটি মহল আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। সে সবসময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল।

‎তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল সাংবাদিকতাকে ধ্বংস করার জন্য টাকা খেয়ে এসব কাজ করছে। কিছু বিপথগামী কিশোরকে ব্যবহার করা হচ্ছে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি এবং প্রয়োজনে মানববন্ধনের কর্মসূচি দেব। দেশের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‎মাধবপুরে মবের শিকার এশিয়ান টিভির সাংবাদিক জয়!

সময় ০৮:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫