সিলেট ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

হবিগঞ্জ–আজমিরীগঞ্জ, হবিগঞ্জ–শিবপাশা ও হবিগঞ্জ–বানিয়াচং বড়বাজার সড়কে চলাচলরত সিএনজি চালকদের কাছ থেকে অতিরিক্ত সিরিয়াল ফি আদায় এবং চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির (খোয়াই নদীর উত্তর পাড় স্ট্যান্ড) এর বিরুদ্ধে। এ ঘটনায় বানিয়াচং সিএনজি মালিক সমিতির (রেজিঃ নং- ১০৭৪) সাধারণ সম্পাদক এস. আর. সবুজ গতকাল সোমবার বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক উমেদনগর এলাকার আইয়ুব খান ও তাজিম মিয়াসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট রুটে চলাচলকারী সিএনজি চালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন।
বানিয়াচং সিএনজি মালিক সমিতির নির্ধারিত ফি সারা দিনে সিএনজি প্রতি ১০ টাকা হলেও ওই সমিতি প্রতি সিরিয়ালে ২০ টাকা করে আদায় করছে।
এ বিষয়ে পূর্বে অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উক্ত রুটগুলো উন্মুক্ত ঘোষণা করা হয় এবং সকল পক্ষ সে সিদ্ধান্ত মেনে নেয়।
কিন্তু সম্প্রতি পুনরায় অতিরিক্ত অর্থ আদায় শুরু করে উক্ত মালিক সমিতি।
সিএনজি চালকরা অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে হবিগঞ্জ সিএনজি মালিক সমিতি ওই তিনটি রুটে সিএনজি চলাচল বন্ধ করে দেয়। ফলে হবিগঞ্জ- আজমিরীগঞ্জ, হবিগঞ্জ–বড়বাজার ও হবিগঞ্জ–শিবপাশা রুটে সিএনজি চলাচল ব্যাহত হচ্ছে। এতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি এবং শ্রমিক-মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করেন, বিবাদীরা আমাদের দাবিকৃত বৈধ ফি মেনে নিচ্ছে না। বরং অতিরিক্ত টাকা না দিলে সিএনজির সিরিয়াল বন্ধ করে দিয়েছে। এতে করে যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।

সমিতির পক্ষ থেকে প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ বিষয়ে বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, অভিযোগটি হাতে পেয়েছি।  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সময় ১০:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫