সিলেট ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
‎সাহসিকতার পুরস্কার....

‎জৈন্তাপুরের কিশোরকে পুরস্কৃত করলেন সিলেট রেঞ্জ ডিআইজি।

সিলেট রেঞ্জের ডিআইজি কিশোর তাছিমের হাতে পুরস্কার তুলে দেন।

‎

সিলেটের জৈন্তাপুরে একটি পুরনো অস্ত্র উদ্ধারে অসামান্য সাহসিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেওয়ায় এক কিশোরকে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করেছে সিলেট রেঞ্জ পুলিশ। সোমবার ১০ নভেম্বর সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ১৬ বছর বয়সী তাছিম হোসেনকে এই পুরস্কার দেওয়া হয়।

‎

‎জানা যায়, গত ২১ অক্টোবর ২০২৫ খ্রি. সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানাধীন ২নং ইউনিয়নের মল্লিফৌদ এলাকার বাসিন্দা তাছিম হোসেন স্থানীয় ছুবরি নদীতে গোসল করার সময় একটি অস্ত্রের সন্ধান পায়। বিপদজনক হলেও কিশোরটি দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

‎সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি নিজেদের হেফাজতে নেয়।

‎

‎পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি ছিল একটি পুরনো মরিচাযুক্ত এলএমজি (লাইট মেশিন গান)। এটি কাঠের বাটযুক্ত ছিল এবং বাটের উপরের অংশে LB7151 লেখা ছিল। এছাড়া অস্ত্রের বডিতে BREN-MK-111 এবং D-1944 লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি পুরোনো আমলের ব্যবহৃত সামরিক অস্ত্র।

‎

‎তাছিম হোসেনের এই তাৎক্ষণিক পদক্ষেপ এবং সাহসিকতাপূর্ণ কাজটি অস্ত্রটি সমাজের দুষ্ট চক্রের হাতে পড়া থেকে বিরত রেখেছে। তার এই দায়িত্বশীল কাজের স্বীকৃতি স্বরূপ আজ তাকে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় বিশেষ পুরস্কারে ভূষিত করেন।

‎এই পুরস্কার কিশোরদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সাহসিকতার পুরস্কার....

‎জৈন্তাপুরের কিশোরকে পুরস্কৃত করলেন সিলেট রেঞ্জ ডিআইজি।

সময় ০৫:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫