সিলেট ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎সুশৃঙ্খল ও নিরিবিলি পরিবেশে ইকরা ফাউন্ডেশন কতৃক আয়োজিত ২য় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইকরা ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ শনিবার ২য় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অত্যন্ত সুশৃঙ্খল ও নিরিবিলি পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎পূর্ব ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মোট ২৮টি স্কুলের প্রায় ৫৩০ জন ছাত্র-ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকগণ ইকরা ফাউন্ডেশনের আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করেন। বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জামাতের উপজেলা আমির জনাব মাষ্টার আবুল হুসেন, বিএনপির ইউনিয়ন সভাপতি জনাব এবাদুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি জনাব মনজুর আহমেদ এবং ইকরা ফাউন্ডেশনের উপদেষ্টাবৃন্দ।

‎ইকরা ফাউন্ডেশনের কার্যনির্বাহী ও সকল সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সকল অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন থেকে আগত শিক্ষক মহোদয়গণ, এলাকার যুব সমাজ ও মুরব্বীগণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎সুশৃঙ্খল ও নিরিবিলি পরিবেশে ইকরা ফাউন্ডেশন কতৃক আয়োজিত ২য় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন

সময় ০৭:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫