সিলেট ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত‎

‎মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের সার্বিক ব্যবস্থাপনায় বেলাগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
‎এসময় বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজাদ মিয়া, বেলাগাঁও গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী, সাইফুল আলম, ফরিদ উদ্দিন, আবু মিয়া, সুরুজ মিয়া সহ অনেকেই।

‎সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনমুলক সভার মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন হবে এবং তাদের মাধ্যমে পরিবার-পরিজন ও এলাকাবাসী সচেতন হবে। ফলে গ্রাম আদালত আরো সক্রিয় হবে, গ্রামের সাধারণ মানুষের হয়রানি কমবে, আর্থিক ক্ষতি হবে না এবং উচ্চ আদালতেও মামলার জট কমবে। সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির মাধ্যম যা স্থানীয় পর্যায়ে ছোটখাট বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখে।

‎গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত এবং অভিযোগ দায়েরের পদ্ধতি, সালিস পদ্ধতি ও রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী।

‎জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত‎

সময় ১০:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫