সিলেট ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎ হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ‎চুনারুঘাটে নদীভাঙন প্রতিরোধক জিও ব্যাগ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ‎চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে এক  বৃদ্ধ নিখোঁজ ‎শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার : সাইবার সুরাক্ষা আইনে মামলা দায়ের জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক কারবারী গ্রেপ্তার ‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: দুই বেকারিকে জরিমানা‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

‎অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। পণ্যের গায়ে কোনো লেবেল বা মেয়াদের তারিখ ছিল না। এছাড়া মেয়াদোত্তীর্ণ ডালডা, তেল ও ক্রিম ব্যবহার এবং ক্ষতিকর অ্যামোনিয়াম মিশিয়ে খাদ্য প্রস্তুতের অভিযোগও প্রমাণিত হয়।

‎এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় আরাফাত বেকারির স্বত্বাধিকারী বাবুল মিয়াকে (পিতা: মৃত সামছু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া) ৫০ হাজার টাকা এবং হানিফ বেকারির স্বত্বাধিকারী মো. সুজন মিয়াকে (পিতা: আব্দুল জলিল, হবিগঞ্জ সদর) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সুবিপ্রবি পূর্ব নির্ধারিত স্থানেই হবে : এমপি কয়ছর‎

‎নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: দুই বেকারিকে জরিমানা‎

সময় ১০:৩৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫