সিলেট ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল-কে মনোনয়ন দিয়েছে দলটি।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এসময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই হবিগঞ্জ-৪ আসনের সর্বত্র আনন্দের আমেজ সৃষ্টি হয়।

বিশেষ করে মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতা ও ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী-এর নেতৃত্বে মোঃ বলু মিয়া, মোঃ রফিক মিয়া, মোঃ আলফাজ মিয়া,মোঃরাজ্জাক মিয়া মোঃ রিপন মিয়া, মিজান মিয়া, মোঃ শফিকুল ইসলাম আবুলসহ ইউনিয়নের শতাধিক নেতাকর্মী নোয়াহাটি মোড় থেকে তেলিয়াপাড়া পর্যন্ত বিশাল আনন্দ মিছিল বের করেন।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীক নিয়ে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।নেতাকর্মীরা জানান সৈয়দ মোহাম্মদ ফয়সল এর নেতৃত্বে হবিগঞ্জ-৪ আসনে বিএনপি আবারও বিজয়ের পতাকা উড়াবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল

সময় ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫