সিলেট ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সত্যের পক্ষে কলম ধরায় তিন বছরের মামলায় অবশেষে খালাস সাংবাদিক মশাহিদের

সাংবাদিক মশাহিদ আলম (ফাইল ছবি)

সত্য প্রকাশের অপরাধে দীর্ঘ তিন বছর ধরে আদালতে আইনি লড়াইয়ের পর অবশেষে খালাস পেয়েছেন মৌলভীবাজারের সাংবাদিক মশাহিদ আহমদ।

স্কয়ার গ্রুপের লীজকৃত বড়লেখার ‘শাহবাজপুর চা বাগান’ কর্তৃক ‘বোবারতল’ এলাকার জনগণকে উচ্ছেদ ও ভূমি দখলের অভিযোগে সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ-এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছিল।

দীর্ঘ তিন বছর মামলাটি চলমান থাকার পর ৩ নভেম্বর (সোমবার) সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক লুৎফুন্নাহার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাসের রায় প্রদান করেন।

মামলার সময় সাংবাদিক মশাহিদ আহমদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন অ্যাডভোকেট মামুনুর রশিদ।

উল্লেখ্য, বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় বোবারতল এলাকার সাধারণ মানুষকে উচ্ছেদ ও ভূমি দখলের অভিযোগ নিয়ে সাংবাদিক মশাহিদ আহমদ একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে চা বাগান কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌলভীবাজারে ১৭ জুন তারেক রহমানের জনসভা: ভেন্যু পরিবর্তন,গভ.স্কুল মাঠে প্রস্তুতি শুরু

সত্যের পক্ষে কলম ধরায় তিন বছরের মামলায় অবশেষে খালাস সাংবাদিক মশাহিদের

সময় ০৫:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫