সিলেট ০৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎মাধবপুরের ফরহাদপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ, আতঙ্কে গ্রামবাসী‎‎

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর  ইউনিয়নের ফরহাদপুর গ্রামে একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক মোছাঃ ফাতেমা বেগম মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

‎অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফাতেমা বেগমের স্বামী মোঃ কামাল উদ্দিন চট্টগ্রামে চাকরি করেন। তারা পরিবারসহ চট্টগ্রামে অবস্থান করায় গ্রামের বাড়িটি ফাঁকা ছিল। গত ২৫ অক্টোবর (শনিবার) ফাতেমা বেগমের ছেলে ছামিউল শাহ শান্ত ও তার এক বন্ধু গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের দরজার তালা কাটা এবং ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

‎পরে দেখা যায়, ঘর থেকে দুটি সিলিং ফ্যান, কাপড়চোপড়, খাদ্যশস্যের বীজ (প্রায় ২ বস্তা), চাউল (প্রায় ১০ মণ) এবং নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

‎পরদিন ২৬ অক্টোবর বাড়িতে গিয়ে মালামাল তল্লাশি করে পুরো ঘর চুরি হয়েছে বলে নিশ্চিত হন আবেদনকারী।

‎ফাতেমা বেগম বলেন, “এর আগেও আমাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এবারের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”

‎এ বিষয়ে ফরহাদপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়া বলেন, “আমরা ধারণা করছি চোরগুলো গ্রামেরই হবে। এখানে অনেক মাদকসেবী রয়েছে, যারা টাকার অভাবে চুরি-চিনতাই করে থাকে। গ্রামবাসী নিজেরা লাইটের ব্যবস্থা করেছে যাতে রাতে চলাফেরা বোঝা যায়। তারপরও এমন চুরি হওয়ায় মনে হচ্ছে গ্রামের কিছু মাদকাসক্ত লোকই এর সঙ্গে জড়িত।”

‎এ ঘটনায় গ্রামের অন্যান্য লোকজনও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় মানুষ আতঙ্কে আছে। কিছুদিন পর পর আমাদের গ্রামে চুরির ঘটনা ঘটছে, গ্রামের বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎এদিকে, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অফিসে অভিযোগটি জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎মাধবপুরের ফরহাদপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ, আতঙ্কে গ্রামবাসী‎‎

সময় ০২:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫