
”সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে ধনবাড়ী উপজেলার ১৬২টি সমবায় প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
আজ শনিবার সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, পৌর বিএনপি সভাপতি এস.এম.এ সোবাহান, নওয়াব বাড়ীর ম্যানেজার মোঃ শরিফ।
এছাড়াও, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতি নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, সাংবাদিক মোঃ সোহান রাকিব,
বাংলা ৭১ টেলিভিশনের রিপোর্টার মোঃ জাকির প্রমুখ।
নিজস্ব সংবাদ : 













