সিলেট ০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎মাধবপুর হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,নারীসহ আহত ১০‎!

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নের হরিশ্যামা গ্রামের দাসপাড়ার এক হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,
‎ওই গ্রামের প্রফুল্ল দাসের বাড়িতে অজ্ঞাতপরিচয় একদল ডাকাত বাড়ির সদস্যদের ওপর হামলা চালিয়ে অন্তত ৮–১০ জনকে গুরুতর আহত করে।
‎ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
‎গুরুতর আহতরা হলেন— ডা. পঙ্কজ দাস, সমীরণ দাস, বিবু দাস ও দুলাল দাস। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে একই গ্রামের জিতু মিয়ার বাড়িতেও ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে।
‎ভুক্তভোগী পরিবারের শেখর দাস বলেন, এই গ্রামে আগেও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। আর আমাদের ডাকাতিটা আরো ভয়ংকর। আমরা দ্রুত এর বিচার চাই।
‎এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা কাউসার আহমেদ বলেন, এই এলাকায় বারবার ডাকাতির ঘটনা ঘটছে। চিহ্নিত অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

‎এদিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎মাধবপুর হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,নারীসহ আহত ১০‎!

সময় ১১:১৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫