সিলেট ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সাবান জব্দ, কাভার্ড ভ্যানসহ চালক আটক‎

‎সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সাবানসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় ভ্যানটির চালককেও আটক করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

‎হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প (২৭ বীর) সূত্রে জানা যায়, আজ ৩১শে অক্টোবর, শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের সামনে তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানকালে জৈন্তাপুর থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ভ্যানটির ভেতর অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ ওষুধ ও সাবান পাওয়া যায়। পণ্যগুলো জব্দ করে কাভার্ড ভ্যানটিসহ চালককে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়।

‎আটক হওয়া চালকের নাম মঈন উদ্দিন (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার বাউরভাগ গ্রামের মুহিবুর রহমানের পুত্র।
‎প্রাথমিক প্রক্রিয়া শেষে বিকাল ৪ টায় আটককৃত কাভার্ড ভ্যান, চালক মঈন উদ্দিন এবং জব্দকৃত ভারতীয় ওষুধ ও সাবানসমূহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ৪৮ বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সাবান জব্দ, কাভার্ড ভ্যানসহ চালক আটক‎

সময় ০৮:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫